থাকছে না লটারি, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
থাকছে না লটারি, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে

স্কুলে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চালু থাকা লটারি পদ্ধতি বাতিলের ঘোষণা দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২০২৭ সাল থেকে স্কুলে ভর্তি আর লটারির মাধ্যমে হবে না।

সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বর্তমানে চালু থাকা লটারি পদ্ধতি আগামী বছর পর্যন্ত থাকলেও ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এটি সম্পূর্ণভাবে বাতিল করা হবে।

মামুন আহমেদ
ইউজিসির নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ
মন্ত্রী জানান, শিক্ষার্থীদের ভর্তির জন্য বিকল্প ও কার্যকর পদ্ধতি চালুর বিষয়ে সরকার কাজ করছে। নতুন পদ্ধতির মাধ্যমে ভর্তি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

Desktop Ad
উল্লেখ্য, প্রথমদিকে শুধুমাত্র প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু করা হয়েছিল। ২০১১ শিক্ষাবর্ষ থেকে যেসব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি রয়েছে, সেখানে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি বাধ্যতামূলক করা হয়। পরবর্তীতে বেসরকারি বিদ্যালয়েও একই নিয়ম চালু করা হয়। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি তখনো পরীক্ষার মাধ্যমেই হতো।

Ministry of Education
ঢাবি ও জবিসহ সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
পরে করোনাভাইরাস মহামারির কারণে ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম চালু করা হয়। এরপর থেকে এখন পর্যন্ত একই পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি হয়ে আসছে। এখন সেই পদ্ধতি বাতিল করে নতুন ভর্তি ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।