কৃষি কার্ডের উদ্বোধন করতে ১৪ এপ্রিল টাঙ্গাইল যাবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ
কৃষি কার্ডের উদ্বোধন করতে ১৪ এপ্রিল টাঙ্গাইল যাবেন প্রধানমন্ত্রী

আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলের কৃষকদের মাঝে কৃষি কার্ড হস্তান্তরের মাধ্যমে এর উদ্বোধন করবেন। বাংলা নববর্ষের প্রথম দিন সকাল সাড়ে ১০টায় শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ এবং প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করা হবে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কয়েকদিন আগে থেকেই শহীদ মারুফ স্টেডিয়ামে মঞ্চ প্রস্তত ও স্টেডিয়ামে সৌন্দর্যসহ বিভিন্ন সংস্কার করা হচ্ছে। একই সাথে টাঙ্গাইল পৌর উদ্যানও প্রস্তত করা হচ্ছে।
অপরদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টাঙ্গাইল পৌর এলাকায় ভাঙাচূড়া রাস্তাগুলো জোড়াতালি দিয়ে ঠিক করা হচ্ছে।
কর্মসূচি অনুযায়ী- সকাল ৮টায় ঢাকার নিজ বাস ভবন থেকে প্রধানমন্ত্রী রউনা হবেন। প্রথমেই তিনি সকাল ১০ টায় সন্তোষে উপস্থিতি হয়ে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করবেন। পরে সাড়ে ১০ টায় টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে উপস্থিতি হয়ে কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করবেন। পরবর্তীতে ১২ টা ১৫ মিনিটে শহরের পৌর উদ্যানে আয়োজিত কৃষি মেলায় উদ্বোধন করবেন।
এই কার্ডের মাধ্যমে ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, ঋণ এবং কৃষি উপকরণের সুবিধা পাবেন। এই কর্মসূচির আওতায় প্রত্যেক ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক আর্থিক অনুদান হিসেবে গড়ে ২ হাজার ৫০০ টাকা সমমূল্যের ভর্তুকি বা কৃষি উপকরণ পাবেন।
আরও পড়ুন: ফরিদপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
এ ব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আমরা সকল ধরনের প্রস্ততি নিচ্ছি। প্রধানমন্ত্রীর আগমনে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

সংবাদটি newsnow24.com/ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।