টাঙ্গাইলে বেশি দামে চার্জার ফ্যান বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ
টাঙ্গাইলে বেশি দামে চার্জার ফ্যান বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইলে প্রকৃত দামের চেয়ে বেশি দামে চার্জার ফ্যান বিক্রির করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের ভিক্টোরিয়া রোডে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল সাংবাদিকদের জানান, তীব্র গরমে চার্জার ফ্যানের চাহিদা বেড়ে গেছে। ব্যবসায়ীরা এ চাহিদাকে পুঁজি করে ৪ হাজার ১শ’ টাকা ক্রয়মূল্যের ফ্যান বিক্রি করেছে ৭ হাজার ৪শ’ টাকায়। অতিরিক্ত দামে চার্জার ফ্যান বিক্রি করার অপরাধে মারুফ ইলেকট্রনিক নামে একটি দোকানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

www.bsbbd.com

তিনি আরও বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে কিংবা অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে পণ্যের দাম বাড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।