ধনবাড়ীতে গণভোট উপলক্ষে উপজেলা প্রশাসনের সমন্বয় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ণ
ধনবাড়ীতে গণভোট উপলক্ষে উপজেলা প্রশাসনের সমন্বয় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে গণভোট-২০২৬ উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরজাহান আক্তার সাথীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন, ধনবাড়ীর সকল অঙ্গ সংগঠনের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, ইমাম ও মুয়াজ্জিন প্রতিনিধিসহ আরও অনেকে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু এবং কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক পলাশ ইসলাম ও জাহিদ সরকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এ ব্যাপারে গণমাধ্যমকে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরজাহান আক্তার সাথী বলেন, “ব্যাপকভাবে গণভোটের প্রচারণা করতে হবে, যার কোনো বিকল্প নেই।”