কালিহাতীতে রমজান বাজার মনিটরিংয়ে ১৪ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ
কালিহাতীতে রমজান বাজার মনিটরিংয়ে ১৪ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বল্লা বাজারে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং করা হয়েছে।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক ০৩ (তিন) টি মামলায় মোট ১৪,০০০/- (চৌদ্দ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কালিহাতি, টাঙ্গাইল।

বাজার মনিটরিংয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখা, মূল্য তালিকা প্রদর্শন এবং নির্ধারিত মূল্যে পণ্যদ্রব্য সরবরাহ করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

সংবাদটি agrajatrapratidin.com/ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।